২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৮:০৭
মুন্সিগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সূতা ফ্যাক্টরির শ্রমিক গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:
130

মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আল আমিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে স্থানীয় একটি সূতা তৈরির ফ্যাক্টরিতে কাজ করেন।

আজ মঙ্গলবার বিকালে এ তথ্য জানান, মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম।

তিনি বলেন, গতকাল সোমবার বিকালে ঘটনার মাত্র ৫ ঘণ্টার মাথায় তাকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে ওই ব্যক্তি আদালতে ১৬৪ ধারায় ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

ওসি জানান, গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দশকানি (ভূইয়াবাড়ী) এলাকায় মজিবুর ভূইয়ার বাড়ির সামনে খেলা করছিল ভুক্তভোগী শিশুটি। এসময় ওই বাড়ির ভাড়াটিয়া আল আমিন (পিতা: সেলেম) কৌশলে শিশুটিকে পাশের একটি বাথরুমে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা মুন্সিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিকভাবে ধর্ষণ মামলা রুজু করা হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আল আমিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শিপন আলী শেখ তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করেন। ঘাতক পলাতক থাকলেও পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

অবশেষে ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ তাকে ধর্ষণের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।