১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | বিকাল ৩:৪০
মুন্সিগঞ্জে র‍্যাবের অভিযানে রান্নাঘর থেকে বিদেশী পিস্তল-গুলি উদ্ধার
খবরটি শেয়ার করুন:
57

মুন্সিগঞ্জ, ১ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দীতে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

​শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দীতে এই অভিযান পরিচালিত হয়।

​র‍্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দীতে অভিযান চালায় র‍্যাব। এ সময় মৃত আবু বকরের ছেলে সাইফুলের রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি র‍্যাব আমাদের বুঝিয়ে দেওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’