১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৫৬
মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে বৃদ্ধা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
খবরটি শেয়ার করুন:
30

মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলায় রহিমা বেগম (৮৩) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (৮ এপ্রিল) বিকেল তিনটার দিকে যশলং ইউনিয়নের নয়না গ্রামে নিজ বাড়ি থেকে বের হন রহিমা বেগম।

তিনি ঢাকার কামরাঙ্গীরচরের খলিফা ঘাট এলাকায় থাকা ছেলে মোক্তার হোসেনের বাড়িতে যাওয়ার কথা বলে রওনা দেন। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেখানে পৌঁছাননি।

এরপর আত্মীয়স্বজনদের নিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল সাদা ও কাঠালী রঙের পোশাক।

রহিমা বেগমের উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং ফর্সা, শারীরিক গঠন পাতলা। তাঁর চুল ছোট ও সাদা।

এ ঘটনায় তাঁর ছেলে হানিফ শেখ টংগীবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান পেলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।