৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১২:০১
মুন্সিগঞ্জে বালু দিয়ে ফসলি জমি ভরাটের দায়ে ‘মাতৃভূমি সিটি’কে ১ লাখ টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:
56

মুন্সিগঞ্জ, ৩০ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নে অবৈধভাবে বালু দিয়ে ফসলি জমি ভরাটের দায়ে এক হাউজিং কোম্পানিকে মোবাইল কোর্টে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুর ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি’র নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

তিনি জানান, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে দেখা যায়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উত্তোলিত বালু ব্যবহার করে ফসলি জমি ভরাট করা হচ্ছিল।

এ অপরাধে ‘মাতৃভূমি সিটি’ কর্তৃপক্ষকে আইনটির ১৫ ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্টদের অনুমতি ছাড়া মাটি ভরাট কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।