মুন্সিগঞ্জে ডিবির অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার নারী
মুন্সিগঞ্জ, ২৮ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫ গ্রাম হেরোইনসহ সম্পা (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আজ শনিবার বিকাল ৩টার দিকে শ্রীনগর থানাধীন লিংকন স’মিল গলিস্থ হেলিপ্যাড এলাকায় লিংকন ফার্নিচারের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই (নি.) মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
অভিযানকালে হরপাড়া এলাকার সুভাষ পালের স্ত্রী সম্পাকে (৩৮) পুটলা করা অবস্থায় ১৫ (পনের) গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
মুন্সিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে।
অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুম নম্বর ০১৩২০০৯৪২৯৮-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


