প্রধান বিচারপতি কত কথাই বলেন, ২১ অাগষ্ট নিয়ে কোন কথা বলেন না- মৃণাল
113

অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ অাসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস বলেন, প্রধান বিচারপতি কত অমূলক কথাই বলেন, শেখ হাসিনার উপর ২১ অাগষ্টে যে বর্বরোচিত গ্রেনেড হামলা হয়েছিলো সেটা নিয়ে কোন কথা বলেন না।

অাজ ২১ অাগষ্ট মুন্সিগঞ্জ জেলা শহরে জেলা অাওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের সমন্বিত অায়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যকালে অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস অারও বলেন, ১৩বছর হয়ে গেছে এই বিচারকার্য সম্পন্ন হয়নি। সেইদিন অার দূরে নয় যেদিন এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে খালেদ ও তারেক জিয়ার ফাসির দাবিতে মানুষ রাজপথে নেমে অাসবে।

এসময় অারও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক অাল মাহমুদ বাবু, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদের সদস্য গোলাম রসূল সিরাজী রোমান, অারিফুল ইসলাম, পৌর কাউন্সিলর জাকির হোসেন, মকবুল হোসেন, দর্পণ হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য অাপন দাস প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ