১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৫৭
নিবন্ধন ছাড়া রিসোর্ট ও রেস্তোরাঁ চালানোয় কার্যক্রম বন্ধ, দেড় লাখ টাকা জরিমানা মর্ডান গ্রিন সিটিকে
খবরটি শেয়ার করুন:
49

মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিবন্ধন ও লাইসেন্স ছাড়া রিসোর্ট ও রেস্তোরাঁ কার্যক্রম পরিচালনার দায়ে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান মর্ডান গ্রিন সিটিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একইসাথে রিসোর্ট-রেস্তোরাঁ পরিচালনায় চূড়ান্ত লাইসেন্স না পাওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।

তিনি জানান, আইন অনুযায়ী প্রতিটি হোটেল, রিসোর্ট বা রেস্তোরাঁ পরিচালনার জন্য সরকারি নিবন্ধন ও লাইসেন্স থাকা বাধ্যতামূলক। মর্ডান গ্রিন সিটি আইন অমান্য করে কার্যক্রম চালানোর কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।