ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
খবরটি শেয়ার করুন:
ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত
মুন্সিগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মঙ্গলবার (৩ জানুয়ারি) এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিরা রাতভর ইবাদতে মগ্ন থাকবেন। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাগরিব নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র লাইলাতুল বরাতের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ব্যক্তিগত নফল ইবাদত, তওবা ও জিকির-আজকারের...
38
মুন্সিগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত।
মঙ্গলবার (৩ জানুয়ারি) এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার, ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসল্লিরা রাতভর ইবাদতে মগ্ন থাকবেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-না’ত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মাগরিব নামাজের পর ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র লাইলাতুল বরাতের অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
ব্যক্তিগত নফল ইবাদত, তওবা ও জিকির-আজকারের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সারারাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাতের অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ওয়াজ করেন ঢাকার বাদামতলী শাহজাদা লেন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী।
এ ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খানের সভাপতিত্বে রাত ৮টা ৩০ মিনিট থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা, করণীয় ও বর্জনীয় বিষয়ে ওয়াজ করেন ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এদিকে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে।
একই সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় আতশবাজি ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।উল্লেখ্য, পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে ক্ষমা প্রার্থনা, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ রাত হিসেবে বিবেচিত। এ রাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে।
পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতে অনুরূপ আলোচনা সভা, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।