দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে মৃনাল সমর্থকদের মানববন্ধন
বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতা এবং দেশের শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা, উন্নয়ন বিরোধী অপতত্পরতা ও চক্রান্তের প্রতিবাদে মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস অনুসারী মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, আঞ্চলিক শ্রমিকলীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আজ বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট মুক্তিযোদ্ধা চত্বরের সামনে থেকে প্রেসক্লাব পরবর্তী মোড় পর্যন্ত দীর্ঘ ‘মানববন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, অতি সম্প্রতি বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে জঙ্গি-সন্ত্রাসী এবং রাষ্ট্র ও সমাজবিরোধী অশুভ শক্তিগুলো দেশব্যাপী গুপ্তহত্যা, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতত্পরতা চালাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা, পাবনা, নাটোর, ঝিনাইদহ, চট্টগ্রাম, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সংখ্যক শিক্ষক, বুদ্ধিজীবী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং ইসলাম ধর্মাবলম্বী নিরীহ মানুষ, ধর্মীয় যাজক ও পুরোহিতকে কাপুরুষের ন্যায় পরিকল্পিতভাবে হত্যা করে। জনমনে আতঙ্ক সৃষ্টি, বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা, সর্বোপরি একটি নির্বাচিত বৈধ সরকারকে অসাংবিধানিক পন্থায় ক্ষমতাচ্যুত করার হীন ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত জোট ও তাদের ছত্রছায়া, পৃষ্ঠপোষকতায় জঙ্গি-সন্ত্রাসীরা মরিয়া হয়ে উঠেছে। দেশবিরোধী এই চিহ্নিত গোষ্ঠী বাংলাদেশের উন্নয়ন প্রয়াসকে বানচাল, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধূলিসাৎ, গণতন্ত্র, সামাজিক সুস্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসূল সিরাজী রোমান, শহর অাওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন কল্লোল, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন, মুন্সিগঞ্জ শহর অাওয়ামালীগের সিনিয়র সহ-সভাপতি অাতাউর রহমান, পৌর কাউন্সিলর জাকির হোসেন, মকবুল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য ও যুবলীগ নেতা অাবুবকর সিদ্দীক মিথুন, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হামিদুল হক অাজম, অামরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওয়ার্ড সদস্য জাহিদ হাসান, জাতীয় শ্রমিকলীগ অাঞ্চলিক শাখার সভাপতি অাবুল কাশেম, শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি অারিফুর রহমান প্রমুখ।







