ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ভেতরে আটকা পড়া চালক ও সহযোগীকে উদ্ধার
৯৩০

মুন্সিগঞ্জ, ২০ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর ৪টা ৩০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
​
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মহাসড়কের আনারপুরা এলাকায় দুর্ঘটনার কবলে পড়া কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ায় চালক ও সহকারী ভেতরে আটকা পড়েন।

সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক হাইড্রোলিক যন্ত্র ব্যবহার করে তাদের উদ্ধার করে।
​
আহতরা হলেন- চালক আবুল কাশেম (৪০) ও হেলপার সাইফুল ইসলাম (৪২)।

উদ্ধারের পরপরই তাদের চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ