৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ২:৫৬
ট্রাভেল ব্যাগে নিয়ে যাচ্ছিলেন ৪ হাজার পিস ইয়াবা, গোপন সংবাদে ধরলো ডিবি
খবরটি শেয়ার করুন:
32

মুন্সিগঞ্জ, ৩১ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ট্রাভেল ব্যাগে করে ৪ হাজার পিস ইয়াবা বহনকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা সেতু উত্তর থানার মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা-মাওয়া টোলপ্লাজাগামী সড়কে অভিযান চালানো হয়।

অভিযানে ডিবির এসআই (নি.) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ মো. সুমন আকন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেন। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ এলাকার বাসিন্দা। এ সময় তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোল রুম নম্বর ০১৩২০০৯৪২৯৮-এ যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।