১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১২:৪৫
কোমড়ে বিদেশি পিস্তল নিয়ে গিয়েছিলেন ইয়াবা কিনতে, ধরা মোল্লাকান্দির যুবক
খবরটি শেয়ার করুন:
50

মুন্সিগঞ্জ, ৯ এপ্রিল ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে কোমরে বিদেশি পিস্তল নিয়ে ইয়াবা কিনতে গিয়ে ধরা পড়েছেন মোল্লাকান্দি এলাকার এক যুবক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিনভর্তি গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে আবির মাঝি ওরফে মৃদুল (২৩) নামে ওই যুবককে আটক করা হয়।

তিনি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকার বাসিন্দা।

ডিএনসি জানায়, ভট্টাচার্যেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বণিক্যপাড়া-ডিঙ্গাভাঙ্গা সড়কে সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁর কোমরে গোঁজা অবস্থায় ম্যাগাজিনে ভরা দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং প্যান্টের পকেট থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক নেতৃত্ব দেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।