২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৬:০৮
কাল ২ ঘন্টা বিদ্যুৎ থাকবে না মুন্সিগঞ্জ সদরের ৪০ এলাকায়
খবরটি শেয়ার করুন:
164

মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে মুন্সিগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। মুন্সিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ৩৩ কেভি ফিডারে এই মেরামতের কারণে শহরের গুরুত্বপূর্ণ ৪০টি এলাকা ও গ্রামে মোট ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম-সদর) মো. সানোয়ার হোসেন জানিয়েছেন, শনিবার সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।

বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়: পৌরসভা ও সদরের আওতাধীন মোট ৪০টি ছোট-বড় এলাকায় এই সাময়িক বিরতি কার্যকর হবে। এলাকাগুলো হলো: ইদ্রাকপুর, বাগ মাহমুদালীপাড়া, হাটলক্ষীগঞ্জ লঞ্চঘাট, নয়াগাও, গোসাইবাগ, মিরেশ্বর, মুক্তারপুর, মালির পাথর, পৌর মার্কেট, ইসলামপুর, ফরাজি বাড়ির ঘাট, যোগিনীঘাট, মোল্লারচর, সুপার মার্কেট, মুন্সিগঞ্জ বাজার, মালপাড়া, জমিদার পাড়া, কলেজপাড়া, খালইস্ট, পাচ ঘড়িয়াকান্দি, সদর থানা, উপজেলা পরিষদ, পুলিশ লাইন্স, ফায়ার সার্ভিস, ইয়াজউদ্দীন কলেজ, পূর্ব শীলমন্দি, রমজানবেগ, উওর চরমশুরা, দক্ষিণ চর মশুরা, চর ঝাপটা, বর্ষার চর, ঢালিকান্দি, টরকী, ফুলতলা, চর কিশোরগঞ্জ, চর হোগলা, বালুরঘাট, গুচ্ছগ্রাম, গজারিয়া ঘাট এবং মালদ্বীপের চর।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনের সময় নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার লক্ষ্যে লাইনগুলো ত্রুটিমুক্ত করতেই এই পূর্বপ্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।