কাল বুধবার মুন্সিগঞ্জ শহর ও মুক্তারপুরে ৫ ঘণ্টা আবাসিক গ্যাস সরবরাহ বন্ধ
295

মুন্সিগঞ্জ, ২০ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল ২১ জানুয়ারি (বুধবার) মুন্সিগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জ তিতাস গ্যাস কতৃপক্ষের ম্যানেজার ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তারপুর, মুন্সিগঞ্জ শহর ও এর আশেপাশের এলাকায় আগামীকাল বুধবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মূলত পঞ্চবটি মোড়ে প্রধান সিএনজির সামনে ক্ষতিগ্রস্ত ৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়া মাত্রই গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ