আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শ্রীনগর উপজেলা শাখার কমিটি গঠন
176

মুন্সিগঞ্জ, ২৪ জুন, ২০২০ আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শ্রীনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলাম সনজীব ও সাধারন সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাডে ৭ সদস্যের এই কার্যকরী কমিটির অনুমোদন প্রদান করেন। মোঃ ইব্রাহিম হোসেন রাতুল কে সভাপতি ও সাদিব ইসলাম শাওন কে সাধারন সম্পাদক হিসেবে এক বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ শ্রীনগর উপজেলা শাখার কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক ১নং জামাল শেখ, ২নং ইয়ামিন শেখ, সাংগঠনিক সম্পাদক ইফতি সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিসাত হোসাইন। এছাড়া আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। নতুন এ কমিটির সকলকে সাবেক সভাপতি মোঃ সবুজ শেখ ও সাধারন সম্পাদক মহিউদ্দিন মানিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ