অপরাধ যাই করেন, ইসলাম সমর্থন করে না- মুন্সিগঞ্জে জাতীয় পার্টি নেতা সিরাজুল
123

মুন্সিগঞ্জ জেলা জাতীয় পাটির সকল অংগসংগঠনকে নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভবনের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবিধান বিশেষজ্ঞ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ শেখ মোঃ সিরাজুল ইসলাম।

জেলা জাতীয় পাটির সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ নোমান মিয়া, সভার সঞ্চলনায় ছিলেন আলহাজ্ব আব্দুল বাতেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ সিরাজুল ইসলাম বলেন, ইসলামের নাম করে যারা জঙ্গিবাদ করছেন তারা আসলেই ইসলামের লোক নয়। তারা জানেই না ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। তাই আপনি যে অপরাধীই করেন সেটা কখনো ইসলাম সর্মথন করে না আর করবে ও না। তাই ধর্মের নামে যে সব অপরাধ হচ্ছে তা নিশ্চিন্হ করতে হলে সকল পাঠ্য পুস্তকে ইসলামের দিক নিদের্শনা তুলে ধরতে হবে। তাহলেই জঙ্গিসহ সকল ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।

এসময় তিনি সরকারের প্রতি জোরালো দাবী করে বলেন, পাঠ্য পুস্তকে ইসলামের গুরুত্বপূর্ণ দিক নিদের্শনা তুলে ধরে দেশের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এগিয়ে আসার আহবান জানান।

পরে তিনি কুতুব উদ্দিন আহমেদকে সভাপতি ও আব্দুল বাতেনকে সাধারণ সম্পাদক করে ১২০ সদস্যের নব-নির্বাচিত জেলার নতুন কমিটি ঘোষনা করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ