১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৬:০০
শ্রীনগরে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ২;আশঙ্কাজনক ৩
খবরটি শেয়ার করুন:
57

শ্রীনগর প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা  ঘটে।

গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান।