১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:৪৮
মুন্সিগঞ্জে হাউজিং ব্যবসার দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসতঘরে অগ্নিসংযোগ!
খবরটি শেয়ার করুন:
293

মুন্সিগঞ্জ, ১০ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে হাউজিং ব্যবসার দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে প্রতিপক্ষের ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের হাজি বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী ও নুর ইসলাম গংয়ের সাথে খাসকান্দি গ্রামের হাজি বাজার এলাকার আবুল হোসেন, সুমন গংয়ের মধ্যে দখিনা গ্রিণ সিটি নামক আবাসন ব্যবসার দখলকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে আবুল হোসেনের নেতৃত্বে তার লোকজন সুমন মিয়ার দুটি বসতঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

তবে, অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলেও উভয়পক্ষের কাউকে পাওয়া যায়নি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, আধিপত্য বিস্তার ও হাউজিং ব্যবসার বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।