মুন্সিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সভা: সক্রিয় ভূমিকার আহবান
মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মারুফ শেখ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী সভায় সভাপতিত্ব করেন।
সভায় সংগঠনের জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।









