মুন্সিগঞ্জে ইয়াবা লেনদেনের সময় নারীসহ গ্রেপ্তার ৩
মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার থানার দক্ষিণ পাইকপাড়া ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ পাইকপাড়া গ্রামের নুরুল হক বেপারীর ছেলে মাসুম বেপারী (৪৭), খিলপাড়া গ্রামের জয়নাল দেওয়ানের ছেলে আনিছুর রহমান দেওয়ান (৪৫) এবং গাইবান্ধা জেলার দাড়িয়াপুর এলাকার তোতা মিয়ার মেয়ে শারমিন বেগম (২৯)। শারমিন বর্তমানে নারায়ণগঞ্জের সৈয়দপুর পূবালী কয়লাঘাট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
13
মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার উপজেলার থানার দক্ষিণ পাইকপাড়া ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ পাইকপাড়া গ্রামের নুরুল হক বেপারীর ছেলে মাসুম বেপারী (৪৭), খিলপাড়া গ্রামের জয়নাল দেওয়ানের ছেলে আনিছুর রহমান দেওয়ান (৪৫) এবং গাইবান্ধা জেলার দাড়িয়াপুর এলাকার তোতা মিয়ার মেয়ে শারমিন বেগম (২৯)। শারমিন বর্তমানে নারায়ণগঞ্জের সৈয়দপুর পূবালী কয়লাঘাট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









