মুন্সিগঞ্জে অপারেশন ডেভিল হান্টে পাওয়া গেল বিদেশী পিস্তল
মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত ১০ টার দিকে টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারস্থ কাঠপট্টির মজিবুর সরদারের কাঠের গোডাউন ও মহসিন কাজীর দোকানের মাঝখানে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল ও গুলি উদ্ধার হয়। টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিদুল ইসলাম জানান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
147
মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিনগত রাত ১০ টার দিকে টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় বাজারস্থ কাঠপট্টির মজিবুর সরদারের কাঠের গোডাউন ও মহসিন কাজীর দোকানের মাঝখানে পরিত্যক্ত অবস্থায় ওই পিস্তল ও গুলি উদ্ধার হয়।
টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিদুল ইসলাম জানান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


