মাদকের বিরুদ্ধে তরুণ সমাজ জেগে উঠেছে, খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করতে হবে: এমপি রতন
31

মুন্সিগঞ্জ, ৪ সেপ্টেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ভবেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী আনারপুরা মাঠে টুর্নামেন্টের উদ্বোধন ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ইতিমধ্যে সফল হয়েছি। গজারিয়ার যুব ও তরুণ সমাজ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আজকের খেলায় হাজার হাজার মানুষের উপস্থিতি তারই প্রমাণ। তরুণদের খেলাধুলায় আরও বেশি উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, সংসদ সদস্যের সহধর্মিণী নুর-ই জান্নাত রোশনী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক গিয়াসউদ্দিন, সিরাজুল ইসলাম পিন্টু, এম ইসহাক আলী, আহসান উল্লাহ, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউপি বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আনারপুরা ফুটবল ফেডারেশন (আফুফে) আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দেখতে মাঠে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে ভবেরচর স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে জয় পায় হোসেন্দী ইউনিয়ন স্পোর্টিং ক্লাব।

খেলাকে ঘিরে আনারপুরা মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ