নুরের ছাত্র অধিকার পরিষদ মুন্সিগঞ্জের কমিটি ঘোষণা
মুন্সিগঞ্জ, ২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত প্যাডে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ রাজু, সাধারণ সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম সৌরভ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তন্ময় ইসলাম জয়।
এছাড়াও নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন —সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান তারেক, সহ-সভাপতি পিংকি শেখ (নাহিদা), রায়হান খান, সাকিব হাসান সাক্কু, সজীব আহমেদ, আতিকুর দেওয়ান, সাইফুল ইসলাম, তামীম ইসলাম, মো. জিহাদ আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব,
যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাতুল দেওয়ান, মো. ইব্রাহীম, বাইজিদ, মো. হানজালা, আরাফাত শেখ রাব্বি, মো. সাজ্জাদ হোসেন, শাহরিয়ার আকাশ, চমক হোসেন, শহীদুল ইসলাম সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক, সানজিদ মাহমুদ, রোমান আহমেদ, মো. ফয়সাল, বিল্লাল শেখ, ইফতিয়াক, মো. আলভী, মিজান হাওলাদার, দপ্তর সম্পাদক সালভীর আহমেদ সোহাগ, উপ-দপ্তর সম্পাদক মো. অপু, প্রচার সম্পাদক মো. জোনায়েদ, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক রিফাত মিয়া, সহ অর্থ সম্পাদক মো, মাহিম ইসলাম, রাজনৈতিক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক গোলাম রাব্বি, জুলাই গণঅভ্যুত্থান ও স্মৃতিসংরক্ষণ গবেষণা সম্পাদক আশরাফুল হাসান সিয়াম, সাহিত্য সম্পাদক, জান্নাত আক্তার, সহ-সাহিত্য সম্পাদক মাসুমা আক্তার মুশফিকা, সাংস্কৃতিক সম্পাদক মো. জোবায়ের রহমান সাকিব, সহ-সাংস্কৃতিক সম্পাদক রিয়াদ আহমেদ, সমাজসেবা সম্পাদক তাইফ মৃধা, ক্রীড়া সম্পাদক মাহফুজ ফারদিন, সহ-ক্রীড়া সম্পাদক মো. আয়াশ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহসিন আহমেদ রাকিব, তথ্য ও গবেষণা সম্পাদক সামিউল আহমেদ হিজবুল, ধর্ম বিষয়ক সম্পাদক জোনায়েদ শেখ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. মেহেদী, ছাত্রী বিষয়ক সম্পাদক মুনা আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক আমেনা ইসলাম, গণমাধ্যম বিষয়ক সম্পাদক হাসান শেখ, সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক ওমর আহমেদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাদিয়া আক্তার, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মীর ইব্রাহিম, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. প্রান্ত, সহ-জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাওন মিয়া।
কার্যকরী সদস্যরা হলেন- মিসাল প্রধান, শাকিন, সাইদ আহমেদ, মো. শামীম, আশরাফ হোসেন, মো. নিশাত, শাহাদাত হোসেন, গোলাম মোরশেদ আসিফ।
কমিটি অনুমোদনের পর সভাপতি মুহাম্মদ রাজু এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সৌরভ নবগঠিত কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে মাঠে থাকবো।


