ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
196

মুন্সিগঞ্জ, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও স্থানীয় সূত্রের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, ওই ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন। ।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলার নিমতলা আন্ডার পাসের ১হাজার গজ দক্ষিণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী সার্ভিস লেনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। সে সময় তাকে অজ্ঞাত যানবাহন ধাক্কা দেয়। এতে সার্ভিস লেনের ডান পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই ব্যক্তি। চালকের বেপরোয়া ও দ্রুতগতির ফলে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পরপরই পালিয়ে যায় অভিযুক্ত যানবাহনটি।

ওসি জানান, মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। নিহতের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ