২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৬:০০
সিরাজদিখানে জাতীয় শিক্ষা সপ্তাহে বক্তৃতা ও আবৃত্তিতে শ্রেষ্ঠ কানয়াত বিনতে জামান
খবরটি শেয়ার করুন:
220

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)​

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী কানয়াত বিনতে জামান।

উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টপকে তিনি ‘উপস্থিত বক্তৃতা’ ও ‘কবিতা আবৃত্তি’—উভয় বিভাগেই প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন।

কানয়াত বিনতে জামান উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

শিক্ষকরা জানান, সৃজনশীল মেধা অন্বেষণে কানয়াতের এই দ্বৈত জয় বিদ্যালয়ের জন্য এক বড় অর্জন। প্রতিযোগিতায় ১৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও কানয়াত তার বাগ্মিতা ও বাচনভঙ্গির মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেছেন।

ভবিষ্যতে সে জাতীয় পর্যায়েও এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছেন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।