সাধারণ মানুষ জঙ্গীদের তথ্য দিয়ে প্রশাসনকে সাহায্য করছে- মুন্সিগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী
১৭৭

জঙ্গি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)।

বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ২নং যশলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জঙ্গিদের মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছিলেন। তার সেই ডাকে জনগণ সাড়া দিয়েছে। আর তাইতো সাধারণ মানুষ এখন জঙ্গিদের সম্পর্কে প্রশাসনকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই এখানে জঙ্গিদের কোনো স্থান হতে পারে না।

সরকার জঙ্গিদের ব্যাপারে সবসময়ই জিরো টলারেন্স দেখাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ গাজী আবু সাইয়িদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ অাওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, এএসপি সার্কেল শামসুজ্জামান বাবু, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ