‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি-তদবির করতে গেলে ধরে পুলিশে দিবেন- সারজিস আলম
মুন্সিগঞ্জ, ২৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাবেক নেতা সারজিস আলম। আজ রোববার বিকালে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়। একই পোস্টের কমেন্টসে সারজিস আলম লিখেছেন- ‘কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। কোনো অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে 'সমন্বয়ক' পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দিবেন।’
200
মুন্সিগঞ্জ, ২৭ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাবেক নেতা সারজিস আলম।
আজ রোববার বিকালে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়।
একই পোস্টের কমেন্টসে সারজিস আলম লিখেছেন- ‘কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। কোনো অফিসে, কোনো বাসায়, কিংবা কোনো প্রতিষ্ঠানে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি, তদবির, মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দিবেন।’


