শেখ রাসেলের জন্মবার্ষিকী; মুন্সিগঞ্জে শিশু সমাবেশ, পুরস্কার বিতরণ
১৮০

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপূত্র শহীদ শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশু সমাবেশ, অালোচনা সভা, সনদপত্র, পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমী ও ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার বেলা ১১টা’র দিকে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জেলা ডেপুটি কমিশনার (ডিসি) শায়লা ফারজানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অাওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল অালম।

অারও উপস্থিত ছিলেন সহকারী ডেপুটি কমিশনার (এডিসি) হারুনুর রশিদ সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

ডিসি ও এসপি কে পাশে রেখে কেক কাটছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম.পি মৃণাল। ছবিঃ অামার বিক্রমপুর।
ডিসি ও এসপি কে পাশে রেখে কেক কাটছেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম.পি মৃণাল। ছবিঃ অামার বিক্রমপুর।

এসময় শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ