শান্তিপূর্ণ পূজা শেষে মুন্সিগঞ্জে প্রতিমা বিসর্জন
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শেষে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সদরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে পৌরসভার প্রায় ১০টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। এছাড়া অন্যান্য পূজামণ্ডপের প্রতিমা স্ব-স্ব ইউনিয়নের নদী ও পুকুরে বিসর্জন দেয়া হয়। মুন্সিগঞ্জে দুর্গাপূজার বোধন থেকে বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, একাধিক ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ পুলিশ টিম সার্বক্ষণিক টহলে ছিল। যার ফলে এবছর মুন্সিগঞ্জ জেলার ২৮৩টি পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
28
মুন্সিগঞ্জ সদর উপজেলায় ৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব শেষে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে সদরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে পৌরসভার প্রায় ১০টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।
এছাড়া অন্যান্য পূজামণ্ডপের প্রতিমা স্ব-স্ব ইউনিয়নের নদী ও পুকুরে বিসর্জন দেয়া হয়।
মুন্সিগঞ্জে দুর্গাপূজার বোধন থেকে বিসর্জন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় আনসার, একাধিক ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ পুলিশ টিম সার্বক্ষণিক টহলে ছিল। যার ফলে এবছর মুন্সিগঞ্জ জেলার ২৮৩টি পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


