২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩৪
শহিদ হাদি হত্যার বিচারের দাবিতে মুন্সিগঞ্জে আগামীকাল বিক্ষোভ মিছিলের ডাক
খবরটি শেয়ার করুন:
268

মুন্সিগঞ্জ, ২৯ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকায় গুলিতে নিহত শহিদ শরিফ ওসমান বিন হাদি’র হত্যার বিচারের দাবিতে আগামীকাল বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

কাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার ‘শহিদ চত্বরে’ (ছাত্র-জনতা ঘোষিত) এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, শহিদ হাদির রক্ত বৃথা যেতে না দেওয়ার অঙ্গীকার এবং খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে ছাত্র-জনতার পক্ষ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে। মিছিলে মুন্সিগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় জুমার নামাজ পড়ে বের হওয়ার পর দুই মুখোশধারী হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি করে।প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।সিঙ্গাপুরে টানা ৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২০ ডিসেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়। তার মৃত্যু পরবর্তী সময়ে বাংলাদেশে ব্যাপক শোক এবং বিক্ষোভ দেখা দেয়

এরপর থেকেই তার পরিবার ও স্থানীয় ছাত্র-জনতা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে।

বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত সুপারমার্কেট মোড় তথা ‘শহিদ চত্বর’ এলাকায় আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে উল্লেখযোগ্যক জনসমাগমের সম্ভাবনা রয়েছে।