১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১১:১৪
লৌহজংয়ে উত্তরণের পক্ষ থেকে ত্রাণ বিতরণ
খবরটি শেয়ার করুন:
76

সামাজিক উন্নয়নমূলক সংগঠন উত্তরণের পক্ষ থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া ও কলমা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

৩০ অাগষ্ট বুধবার ১২টা’র দিকে প্রায় ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

এর আগে সকালে মিরকাদিম ও মুন্সিগঞ্জ পৌরসভায় বেদে পল্লীতে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেন তারা।

উত্তরণ সংগঠনের সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম পলাশ বলেন, মানব কল্যানে এই সংগঠন সর্বদা সজাগ থাকবে। তিনি এসময় সমাজের বিত্তবান মানুষদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন রিয়াদ, সহ সাধারণ সম্পাদক জায়েদ বিন জুয়েল, দপ্তর সম্পাদক উম্মে হাবিবা ইলমা, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার, সহ কোষাধ্যক্ষ নিপা আক্তার, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম হিমেল, আসাদ, শ্রাবনী, জুঁই, সুমাইয়া, আলামিন, রবিউল প্রমূখ।