মুন্সিগঞ্জ শহর যুবলীগের নতুন কমিটি
96

মঈনউদ্দিন সুমনঃ মুন্সিগঞ্জ শহর যুবলীগের আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গত শনিবার রাতে পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হয়েছে।

জেলা যুবলীগের সভাপতি আক্তার উজ-জামান রাজীব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাত সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।

এতে মালকুন মাকছুদ বিপুলকে সভাপতি ও আবুল কাশেম শুভ্রকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ সভাপতি সায়মন বিন সামাদ সুমন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সারওয়ার ছোটন, ১ নম্বর সাংগঠনিক সম্পাদক আবদুল-আল-মামুন, ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক মো. ফিরাজ ভূঁইয়া, ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক আরাফাত খালাসী।

কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।