১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১২:৪৯
মুন্সিগঞ্জ শহরের রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ, হরতালের হুশিয়ারি
খবরটি শেয়ার করুন:
393

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌর এলাকার রাস্তাঘাট সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এসময় দ্রুত সড়ক সংস্কার নাহলে হরতাল কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা।

আজ শনিবার সন্ধ্যা ৫টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে কর্মসূচির সমাপনী বক্তব্যে কমিউনিস্ট পার্টি মুন্সিগঞ্জের সভাপতি শ ম কামাল হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, শহরের রাস্তাঘাট সুস্থ মানুষের চলাচলের জন্যও অনুপযোগী হয়ে পড়েছে। মাঝেমধ্যে যখন কোন উপদেষ্টা আসেন তার আগে একটু ইট-সুড়কি দিয়ে রাস্তা সংস্কার করা হয়। কয়েকদিন পরে আবার আগের রুপে ফিরে যায় সড়ক। তাই আগামী ২০ দিনের মধ্যে স্থায়ীভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নিতে হবে। নাহলে আমরা জনগণকে নিয়ে হরতাল পালন করবো।

এর আগে বিকাল ৪টার দিকে শহরের সুপারমার্কেট চত্বর এলাকায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সিগঞ্জের সাবেক সভাপতি হামেদা খাতুন, সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব, সদর উপজেলা শাখার সভাপতি আলী নাসিম, সহ সাধারণ সম্পাদক নাজমা আক্তার ময়না, সম্পাদকমণ্ডলীর সদস্য নাসিরউদ্দিন নাসু প্রমুখ।