মুন্সিগঞ্জে সন্তান সহ গৃহবধূ নিখোঁজ
শিশু সন্তান নিয়ে নিখোঁজের এক মাসেও গৃহবধূর সন্ধান মিলেনি পরিবার। থানায় শাশুড়ি অভিযোগ করলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। তদন্ত কর্মকর্তা বার বার টাকা নিয়েও কোন কাজ করছে না, এমন অভিযোগ বাদিনীর। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামে।
অভিযোগের বাদিনী রক্ষিতপাড়া গ্রামের আব্দুল হামিদ শেখের স্ত্রী মাসুদা বেগম (৫০) জানান, তার ছেলে সাইফুল ইসলাম (২৮) এর সাথে ২০১২ সালে বিয়ে হয় শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের মো. শাজাহান শেখের মেয়ে শাহানাজ বেগম (২৫) এর সাথে। তাদের ঘরে আরাফাত নামের ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বাদিনী আরো জানান, তার স্বামী ও ছেলে কুয়েত প্রবাসী।
প্রায় এক মাস আগে ৫ জানুয়ারী ২০২১ ইং সকাল সাড়ে ৯টায় ছেলেকে স্কুলে ভর্তি করবে বলে শাহানাজ সন্তানসহ বাড়ি থেকে বেড় হয়। দুপুরের পর থেকে শাহনাজের মোবাইলে বন্ধ। বাড়ি আসতে দেরি দেখে শাহানাজের বাবাকে ফোনে ঘটনা জানান তিনি। শাহনাজের বাবা বলে আমার বাড়ি এসেছিলো সাড়ে ১২ টার দিকে, তখন শাহনাজ তার বাবার কাছে বলেছিলো শ্রীনগর ভাগ্যকুল যাবে। অদ্যবদি সে বাড়ি ফিরে নাই। বাড়িতে থাকা ৪০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে সন্ধান না পেয়ে পরদিন ৬ জানুয়ারী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগের প্রেক্ষিতে এএসআই দিলীপ কুমার দাস বিষয়টি দেখছেন। তিনি বার বার টাকা নেন। এ পর্যন্ত ৭ হাজার ২শত টাকা দিয়েছেন তিনি। কিন্তু উদ্ধার তো দুরের কথা, পুলিশ কোন সন্ধান দিতে পারেনি বলে জানান মাসুদা বেগম।
এ ব্যাপারে কোলা ইউপি সদস্য মো. মিরাজ শেখ জানান, ছেলের মা আমাকে কয়েকদিন আগে জানিয়েছেন। আমি মেয়ের বাবার সাথে কথা বলেছি তখন সেখানকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। মেয়ের বাবা শাজাহান বলেছেন, কোথায় আছে জানেন না, খবর পেলে জানাবেন।
সিরাজদিখান থানা সহকারি উপ-পরিদর্শক দিলীপ কুমার দাস বলেন, ২০ দিন হবে অভিযোগ পেয়েছি। আমরা একবার ট্রেস করেছিলাম। পরে সেখান থেকে সরেগেছে। চেষ্টা চলছে উদ্ধারের। মেয়ের বাবার সাথেও যোগাযোগ রাখছি, কোনো নাম্বার থেকে ফোন দিয়েছে কি-না জানার জন্য। এখানে কোন টাকা পয়সা নেওয়া হয় নাই।





