মুন্সিগঞ্জে রাস্তার উপর ইচ্ছেমতো অটো-মিশুক রাখায় জরিমানা
মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে রাস্তার উপর ইচ্ছেমতো অটো-মিশুক রাখায় অটো-মিশুক চালকদের সতর্ক করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) টংগিবাড়ী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে অটো-মিশুক চালকদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার। এসময় ৩৭ জন অটো-মিশুক চালককে ২০০ টাকা করে জরিমানা করা হয়। টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা আক্তার জানান, টংগিবাড়ী বাজারে অটো ও মিশুক চালকরা কোন নিয়ম কানুন না মেনে যত্রতত্র গাড়ী পার্কিং করে প্রায়ই যানজট সৃষ্টি করে। যার কারনে আজকে তাদেরকে জরিমানা করে কঠোরভাবে সর্তক করা...
183
মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে রাস্তার উপর ইচ্ছেমতো অটো-মিশুক রাখায় অটো-মিশুক চালকদের সতর্ক করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) টংগিবাড়ী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে অটো-মিশুক চালকদের কাছ থেকে এ জরিমানা আদায় করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার।
এসময় ৩৭ জন অটো-মিশুক চালককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসিনা আক্তার জানান, টংগিবাড়ী বাজারে অটো ও মিশুক চালকরা কোন নিয়ম কানুন না মেনে যত্রতত্র গাড়ী পার্কিং করে প্রায়ই যানজট সৃষ্টি করে। যার কারনে আজকে তাদেরকে জরিমানা করে কঠোরভাবে সর্তক করা হয়েছে।









