মুন্সিগঞ্জে মহাসড়কে অটোর সাথে সংঘর্ষে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহীর
মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়াতে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ও চালকসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে মহাসড়কের হাঁসপয়েন্ট এলাকায় ঢাকা মুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাকেল অরোহী নোমান হোসেন (৩০) উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের আবদুল আজিজের ছেলে। গুরুতর আহত মোটরসাইকেল চালক আশিক (২৫) লক্ষিপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ৪ অটোরিকশা যাত্রী প্রাথমিক আহত হন। ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান, দূর্ঘটনা কবলিত দুটি গাড়ি হেফাজতে নেয়া হয়েছে। আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
89
মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়াতে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ও চালকসহ ৪ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে মহাসড়কের হাঁসপয়েন্ট এলাকায় ঢাকা মুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাকেল অরোহী নোমান হোসেন (৩০) উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় গ্রামের আবদুল আজিজের ছেলে। গুরুতর আহত মোটরসাইকেল চালক আশিক (২৫) লক্ষিপুর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় ৪ অটোরিকশা যাত্রী প্রাথমিক আহত হন।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ হুমায়ুন কবির জানান, দূর্ঘটনা কবলিত দুটি গাড়ি হেফাজতে নেয়া হয়েছে। আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।


