১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:১২
মুন্সিগঞ্জে বিসিকের ৫ দিনব্যাপী ‍শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
খবরটি শেয়ার করুন:
55

মুন্সিগঞ্জ, ২১ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) মুন্সিগঞ্জের আয়োজনে ৫ দিনব্যাপী ‍শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

গতকাল রোববার (২০ জুন) মুন্সিগঞ্জ হাইস্কুলে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। এতে অংশ নিচ্ছে প্রায় ৩০ জন নারী ও পুরুষ।

৫ দিনব্যাপী ‍শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অগ্রণী ব্যাংক, মুক্তারপুর শাখার ব্যবস্থাপক আরকানুল হক। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, বিসিক মুন্সিগঞ্জের উপ ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ তরুণ উদ্যোক্তা ফেসবুক গ্রুপের এডমিন আকলিমা আক্তার দোলন।

জানা যায়, ৫ দিনব্যাপী ‍শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হবে আগামী বৃহস্পতিবার (২৪ জুন)।