১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:০৬
মুন্সিগঞ্জে প্রবাসীর সাথে ইমুতে প্রেম, অভিমানে আত্মহত্যা যুবতীর
খবরটি শেয়ার করুন:
59

মুন্সিগঞ্জ, ১ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে সৌদি প্রবাসী যুবকের সাথে বিনামূল্যে অডিও ও ভিডিও কলের মোবাইল অ্যাপস ‘ইমু’ তে প্রেম হয় সদর উপজেলার মিরকাদিমের এক যুবতীর।

পরে ঐ প্রবাসীর সাথে অভিমান করে আজ বৃহস্পতিবার বেলা ১ টা’র দিকে আত্মহত্যা করেন ফাতেমা আক্তার (২৩)। নিহত ফাতেমা মিরকাদিম পৌরসভার কাঠালতলা এলাকার আহম্মেদ হোসেনের মেয়ে।

পরিবারের দাবি, ফাতেমার সাথে গত সাত বছর ধরে সৌদি প্রবাসী ফারহান সবুজ নামের এক ছেলের সাথে ইমুতে প্রেম চলছিলো। ছেলে বিদেশে থাকায় তাদের কখনো সামনাসামনি দেখা হয়নি। ফাতেমাকে তার পরিবার থেকে অন্যত্র বিয়ে দিতে চাইলে সৌদি প্রবাসী ফারহান নানাভাবে তাদের পরিবারকে হুমকি-ধমকি দেয়। পরে ফাতেমার পরিবার ফারহানের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয়। গত সপ্তাহে পারিবারিকভাবে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু গত তিনদিন আগে ফাতেমা কে ফারহান বিভিন্ন কারনে সন্দেহ করে বকাঝকা দেয়। ফাতেমা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।

নিহতের মা জানান, গত সপ্তাহে পারিবারিকভাবেই ফারহানের সাথে মেয়ের বিয়ে ঠিক হয়। কিন্তু গত তিনদিন ধরে ফাতেমা খাবার খায় না। জিজ্ঞাসা করলে কোন উত্তরও দেয় না। আজ একটার দিকে আমি রান্না বসিয়ে পুকুরে পানি আনতে গেলে এই সুযোগে ফাতেমা ঘরের দরজা জানালা বন্ধ করে ফাঁসি দেয়। পরে ছোট ছেলে দরজা ভেঙে ফাতেমা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করে।

হাতিমার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।