মুন্সিগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের পর হত্যার চেষ্টা
179

শ্রীনগরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোর করে ধনচে ক্ষেতে নিয়ে ধর্ষণের পর গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা করেছে এক পাষণ্ড।

এ সময় মেয়েটির গোঙ্গানির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।

তবে ধর্ষক তিন সন্তানের জনক আমির হোসেন (৩৫) পালিয়ে যায়।

পরে ওই ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রৌদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার বাহের আলী মাদবরের ছেলে আমির হোসেন পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জুস কিনে দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে আনে। পরে রাস্তার পাশের একটি দোকান থেকে জুস কিনে দেয়। এরপর আমির হোসেন ওই ছাত্রীকে একটি ধনচে ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর পাষণ্ড আমির হোসেন ওই ছাত্রীকে গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা করে।

এতে ওই ছাত্রীর গলার কিছু অংশ কেটে যায়। এ সময় ওই ছাত্রীর গোঙ্গানির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে সে প্রাণে বেঁচে যায়।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ