১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:২৭
মুন্সিগঞ্জে নদী পাড়ে খেলতে গিয়ে প্রাণ গেছে মাদ্রাসা শিক্ষার্থীর
খবরটি শেয়ার করুন:
165

মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট ২০২৫, নাজমুল হাসান শাওন (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে মোহাম্মদ (৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। তার বাবা নূর আলম (৪২) একজন ভ্যান চালক পরিবারটি নয়াগাঁও পূর্বপাড়ায় মো. রতনের ভাড়া বাসায় থাকত। তাদের গ্রামের বাড়ি রংপুরে।

স্থানীয়রা জানান, মোহাম্মদ আরও দুই বন্ধুকে নিয়ে নদীর পাড়ে খেলছিল। হঠাৎ অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১টা ৪০ মিনিটে নয়াগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।