২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:২১
মুন্সিগঞ্জে ডিবির অভিযানে স্বামী-স্ত্রী’র কাছে মিললো ৫৫পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা
খবরটি শেয়ার করুন:
416

মুন্সিগঞ্জ, ৭ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার রাতে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের দক্ষিণ মহাকালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব (৩৩) ও তাঁর স্ত্রী লিপি আক্তার (৩০)।

জেলক পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবির একটি দল দক্ষিণ মহাকালী এলাকায় অভিযানে যায়। রাত পৌনে আটটার দিকে স্থানীয় জনৈক নুরু বেপারীর বাড়ির সামনের রাস্তা এবং হাবিবুর রহমানের টিনশেড বসত ঘরে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় লিপি ও হাবিবুরের হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করতে পুলিশ কন্ট্রোল রুমের (০১৩২০০৯৪২৯৮) নম্বরটিতে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।