মুন্সিগঞ্জে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৪৬, বহিষ্কার হয়েছেন ১ জন
মুন্সিগঞ্জ, ২৭ জুন ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
গতকাল বৃহস্পতিবার সারাদেশের সাথে একযোগে মুন্সিগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের প্রথম পরীক্ষা। জেলার ২২টি কেন্দ্র ও ৩টি ভেন্যুতে একযোগে হয় এই পরীক্ষা।
প্রথম দিনের পরিক্ষা নির্বিঘ্ন হলেও অনুপস্থিত ছিলো ১৪৬জন শিক্ষার্থী। আর বহিষ্কার করা হয়েছে এক জনকে। জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিয়ম অমানের জন্য ওই একজনকে বহিস্কার করা হয়।
সূত্র জানায়, এবছর জেলার ৬ উপজেলায় এইচএসসি, আলিম ও ভোকেশনাল মিলিয়ে মোট পরিক্ষার্থীর সংখ্যা ৯হাজার ৫২২জন। সকালে নির্ধারিত সময় শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় পরিক্ষা। কেন্দ্রের আশেপাশে জারি ছিলো ১৪৪ ধারা।
মোট পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষা ৩টি ভেন্যু ও ১৪টি মূল কেন্দ্রে ৩০টি কলেজে ৮হাজার ৭১৪জন, আলিম পরিক্ষায় ৩টি কেন্দ্রে ২৭৬জন শিক্ষার্থী। আর ভোকেশনাল পরিক্ষায় ৫টি কেন্দ্রে পরিক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো ৫৩২জন পরিক্ষার্থীর। প্রথম দিনের পরিক্ষায় দেড়শোর কাছাকাছি পরিক্ষার্থী অনুপস্থিত থাকলেও কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।


