মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয় নিয়ে চার নারীসহ ৫জনকে পেটানোর অভিযোগ আনা হয় মুন্সিগঞ্জ সদর থানায়। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। গতকাল রোববার বিকাল ৪টা’র দিকে রামপালের মিল্কিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়। এর আগে গত শনিবার তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় ৪ নারীসহ ৫জনকে মারধরের অভিযোগ আনেন রামপালের পানহাটা এলাকার মারধরের শিকার রাশেদা বেগম।
29
মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয় নিয়ে চার নারীসহ ৫জনকে পেটানোর অভিযোগ আনা হয় মুন্সিগঞ্জ সদর থানায়। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা।
গতকাল রোববার বিকাল ৪টা’র দিকে রামপালের মিল্কিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়।
এর আগে গত শনিবার তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় ৪ নারীসহ ৫জনকে মারধরের অভিযোগ আনেন রামপালের পানহাটা এলাকার মারধরের শিকার রাশেদা বেগম।


