মুন্সিগঞ্জের ৩ জনসহ শপথ নিলেন সারাদেশের বিএনপির এমপিরা
মুন্সিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত মুন্সিগঞ্জের ৩ এমপিসহ সারাদেশের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। পরে জামায়াতে ইসলামী ও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টিসহ অন্য দল, স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেবেন।গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। যার মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। ফল...
93
মুন্সিগঞ্জ, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত মুন্সিগঞ্জের ৩ এমপিসহ সারাদেশের সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মুন্সিগঞ্জের ৩টি সংসদীয় আসন থেকেই বিজয়ী হয়েছেন বিএনপির ৩ প্রার্থী। তারা হলেন- মুন্সিগঞ্জ-১ আসনে শেখ মো. আব্দুল্লাহ, ২ আসনে আব্দুস সালাম আজাদ ও ৩নং আসনে কামরুজ্জামান রতন।


