মুন্সিগঞ্জের স্বনামধন্য সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু
মাহবুব আলম জয়ঃ
প্রাচীন নগরী বিক্রমপুর তথা মুন্সিগঞ্জ। শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিকাশে যারা কাজ করেছেন এমন অনেক গুনীজনের জন্ম এই জেলায়।
তাদের মধ্যে অন্যতম মুন্সিগঞ্জের কৃতি সন্তান গ্রগতিবাদী লেখক ও সংগঠক সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু।
তিনি ১৯৪৫ সালের ১০ জানুয়ারী মুন্সিগঞ্জ শহর পুরোতন হাসপাতাল রোডে জন্মগ্রহণ করেন। তার পিতা আঃ কাশেম নিয়াজি মাতা আলতাফুন্নেসা।
তিনি এম এ ১ম পর্ব সম্পন্ন করার পর ১৯৬৮ সালে দৈনিক সংবাদ পত্রিকায় সহ-সম্পাদক পদে যোগদান করেন।
মোজাম্মেল হোসেন মন্টুর ম্যাক্সিম গোর্কীর মা উপন্যাসের নাট্যরুপ, শহীদ সোমেন চন্দের সংকেত গর্পের নাট্যরুপ, গোর্কীর বিপ্লবের টুকরো ছবি শীর্ষক নকশার নাট্যরুপ এবং ৬৯ এর গণ অভূত্থ্যানের প্রেক্ষাপটে রচিত ঝড়ো হাওয়া ফেরার নাটক সৃজনীর ব্যানারে মঞ্চস্থ হয়েছে বলে গ্রন্থ সূত্রে জানা যায়।
এই লেখক ও সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টুকে নিয়ে উইকিপিডিয়াতে তেমন কোন তথ্য পাওয়া যায়না। তিনি গ্রিক কবি ও নাট্যকার বন্দী প্রমিথিউস প্রমুক্ত প্রমিথিউস কাব্যনাট্যের অনুবাদ করেছেন। ঘাসফুল নদী প্রকাশন আশরাফ আলম কাজলের সম্পাদনায় মোজাম্মেল হোসেন মন্টুর রচনা সমগ্র প্রকাশ পেয়েছে। বিভিন্ন পত্রপত্রিকায় অসংখ্য গল্প কবিতা লিখে বেশ খ্যাতি অর্জন করেছিলেন।
তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত দৈনিক সংবাদেই কর্মরত ছিলেন।
মুন্সিগঞ্জ জেলার এই কৃতি সন্তান ১৯৮৯ সালে ১৬ ডিসেম্বর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন।
তার মহৎ কর্মে তিনি মুন্সিগঞ্জ বাসীর হৃদয়ে রবেন অনাগতকাল।


