মুক্তিযুদ্ধের সংগঠক বাচ্চু কাজীর ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ
মুন্সিগঞ্জ, ২৩ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর) আজ ২৩ এপ্রিল মুক্তিযুদ্ধের সংগঠক ও মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী গিয়াসউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু কাজীর ১৯ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি টংগিবাড়ী উপজেলার ধামারণ কাজী বাড়ীর মোতাহারুননেছা ভবন ও পারিবারিক কবরস্থানে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পৃথক দোয়া পাঠের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপুর পিতা মুক্তিযুদ্ধের সংগঠক ও টংগিবাড়ী থানার মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য প্রয়াত কাজী গিয়াসউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু কাজী ২০০৪ সালের ২৩ এপ্রিল ইন্তেকাল করেন।
127
মুন্সিগঞ্জ, ২৩ এপ্রিল ২০২৩, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আজ ২৩ এপ্রিল মুক্তিযুদ্ধের সংগঠক ও মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী গিয়াসউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু কাজীর ১৯ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আজ বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি টংগিবাড়ী উপজেলার ধামারণ কাজী বাড়ীর মোতাহারুননেছা ভবন ও পারিবারিক কবরস্থানে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পৃথক দোয়া পাঠের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি কাজী সাব্বির আহমেদ দীপুর পিতা মুক্তিযুদ্ধের সংগঠক ও টংগিবাড়ী থানার মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য প্রয়াত কাজী গিয়াসউদ্দিন আহমেদ ওরফে বাচ্চু কাজী ২০০৪ সালের ২৩ এপ্রিল ইন্তেকাল করেন।


