মহাকালিতে রাস্তা সংস্কারের দাবিতে দীর্ঘ মানববন্ধন
মুন্সিগঞ্জ, ২৫ জুন, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের মধ্য মহাকালিতে দীর্ঘদিনের ভাঙাচুরা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে শিশু ও শিক্ষার্থী সহ এলাকার কয়েক শত মানুষ অংশ নেয়।
আজ শুক্রবার (২৫ জুন) জুমার নামাযের পরে মহাকালির ৫ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংগশগ্রহণকারীরা জানান, মহাকালি ইউনিয়নের মহাকালি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং ডাকাততলা ব্রিজ থেকে মহাকালি ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে তিন রাস্তার মোড় পর্যন্ত রাস্তার অবস্থা খুবই নাজুক। এই সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। তাই সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের।
মানববন্ধনে আল-মদিনা প্রি ক্যাডেট স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক এডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন সহ স্থানীয়রা অংশ নেন।


