পুলিশ প্রশাসনের সাথে মুন্সিগঞ্জ পৌরসভার মতবিনিময়
১৮৪

মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীদের সাথে জেলা পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১ টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম।

পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইউনুচ আলী, পৌর কাউন্সিলরগন এবং পৌরসভার কর্মকর্তা বৃন্দ।

সভায় মুন্সিগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলতে এলাকার মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ সার্বিক বিষয়ে পুলিশের সহযোগিতা কামনা করেন পৌর কাউন্সিলরগন।

প্রধান অতিথির বক্তেব্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেন, একটি আধুনিক পৌরসভা গড়ে তোলার লক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যা যা করা দরকার সেটাই করা হবে। এ সময় পৌর সভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও পৌর কাউন্সিলরদের সাথে পরিচিত হন পুলিশ সুপার ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ