পদ্মা সেতু ইয়ার্ডে এসি বিস্ফোরণে শ্রমিক নিহত
২০৮

পদ্মাসেতু ইয়ার্ডে এসি বিস্ফোরণে আজমীর হোসেন নিপুল (২৫) নামের এক শ্রমিক নিহত ও চীনা নাগরিক মিষ্টার লি পিং (৪০) আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত পোনে ৮টায় লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু প্রকল্প এলাকায় এসি বসানোর সময় তা বিস্ফোরন হলে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই নিপুল মারা যায় এবং গুরুত্বর আহত অবস্থায় মিষ্টার লি পিংকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নিহত নিপুল লক্ষীপুর জেলার রামগতি থানার চর গোসাইল গ্রামের মো: শফিকুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এসব তথ্য দিয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ মো: আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার রাত পোনে ৮টায় লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু কুমারভোগ এলাকায় চায়না এমভিসি-৪ এ মিকসার প্লানের ভিতর এসি বসানোর কাজ করার সময় হঠাৎ করে বিকট শব্দে এসিটি বিস্ফোরন ঘটে।

এতে ঘটনা স্থলেই আজমীর হোসেন নিপুল (২৫) মারা যান এবং চীনা নাগরিক মিষ্টার লি পিং (৪০) আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পাঠানো হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ