পঞ্চসার থেকে কালো টাকার উৎপাত চিরতরে কমিয়ে দেবো- মৃণাল কান্তি দাস
অাওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মৃণাল কান্তি দাস বলেছেন, পঞ্চসারে কালো টাকার উৎপাত অনেকটা কমেছে, অদূর ভবিষ্যৎয়ে এটা চিরতরে বন্ধ করে দিবো। অর্থ নয় ভালোবাসা অর্জন করতে হলে সৎ থেকে জনকল্যাণকর কাজ করতে হবে। তানাহলে এর দায় সরকার ও দলের উপর পড়বে। সরকার ও দল হাইব্রিডদের দায়িত্ব নেবে না।
সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের উত্তর মিরশ্বরাইয়ে মনির উকিলের বাড়ির সামনে খালের উপরে কালভার্ট উদ্বোধনের সময় এসব কথা বলেন।
মুন্সীগঞ্জ ৩ অাসনের এই সংসদ সদস্য এসময় অারও বলেন, স্বাধীনতা যুদ্ধের পর পঞ্চসারের এই ওয়ার্ডে তৎকালীন অাওয়ামী লীগ সরকার বাস্তুহারা দের জন্য প্রায় ৮৪ শতাংশ জমি লিজ দিয়েছিলো। সেই সুফল এখনও তারা ভোগ করছে। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের ন্যায় মুন্সিগঞ্জও উন্নয়নে ভাসবে। সেজন্যে অাগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিতে হবে।
মুন্সিগঞ্জ সদর উপজেলার পিঅাইও অানোয়ার হোসেন বলেন, বিগত ২৫ বছরে এই অাসনে কালভার্ট হয়েছে মোট ২৫টি, গড়ে বছরে ১টি। অার বর্তমান সংসদ সদস্য ৩ বছরেই করে দিয়েছেন ২৫ টি কালভার্ট।
এসময় অারও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদসয গোলাম রসূল সিরাজী রোমান, অারিফুর রহমান, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান, শহীদুল ঢালী, বাংলাদেশ ছাত্রলীগের সদস্য অাপন দাস, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব অাহমেদ, সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক অর্পণ হোসেন প্রমুখ।


